Nabadhara
ঢাকাসোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পূর্ব সুন্দরবনের পর্যটন স্পটে তিন দিনের পরিচ্ছন্নতা অভিযান শুরু

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

পূর্ব সুন্দরবনের বিভিন্ন পর্যটন স্পটে তিন দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ট্যুর অপারেটরস অব সুন্দরবন (টোয়াস) এ কর্মসূচির আয়োজন করেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সুন্দরবনের অন্যতম পর্যটনকেন্দ্র কটকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান।

এ সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য দেন ট্যুর অপারেটরস অব সুন্দরবন (টোয়াস)-এর সেক্রেটারি মাজহারুল ইসলাম কচি। উপস্থিত ছিলেন সুন্দরবন বিভাগের খুলনা সদর রেঞ্জ কর্মকর্তা শামীম রেজা মিঠু, টোয়াসের সভাপতি মইনুল ইসলাম জমাদ্দার, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল পপলু, দপ্তর সম্পাদক শাহেদ মো. ইমরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহেদি ইসলাম রকিসহ সংগঠনের সদস্যরা।

উদ্বোধনী বক্তব্যে ডিএফও এ জেড এম হাছানুর রহমান বলেন, সুন্দরবনকে পরিচ্ছন্ন রাখা শুধু বন বিভাগের একার পক্ষে সম্ভব নয়। টোয়াসের এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় একটি ব্যতিক্রমী উদ্যোগ। সাগরের জোয়ারে ভেসে আসা এবং জেলেদের ফেলে যাওয়া বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্য পর্যটন স্পটগুলোকে দূষিত করে ফেলছে বলেও তিনি উল্লেখ করেন।

টোয়াসের সেক্রেটারি মাজহারুল ইসলাম কচি জানান, তিন দিনের কর্মসূচির আওতায় পূর্ব সুন্দরবনের কটকা, কচিখালী, আন্ধারমানিক ও করমজল পর্যটনকেন্দ্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এতে টোয়াসের ৬৫ জন সদস্য অংশ নিচ্ছেন।

তিনি জানান, প্রতিবছর মে ও সেপ্টেম্বর মাসে দুই দফায় পূর্ব সুন্দরবনের পর্যটন স্পটগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। করমজল ছাড়া অন্যান্য পর্যটন স্পটে বছরে ৪৩ হাজারের বেশি দেশি-বিদেশি পর্যটক ভ্রমণ করেন।

অভিযানের প্রথম দিনে কটকা পর্যটনকেন্দ্র থেকে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য অপসারণ করা হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন আয়োজকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।