Nabadhara
ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জেলা প্রশাসক গোল্ডকাপে মদনকে হারিয়ে খালিয়াজুরীর জয়

খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর প্রথম রাউন্ডের খেলায় মদন উপজেলাকে ২-১ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে খালিয়াজুরী উপজেলা ফুটবল দল।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

উত্তেজনাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে মদন উপজেলা ফুটবল দলকে ২-১ গোলে পরাজিত করে খালিয়াজুরী উপজেলা দল। খেলা শেষে খালিয়াজুরী দলের মাহিদ মিয়াকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। পরে টুর্নামেন্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পক্ষ থেকে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম, খালিয়াজুরী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব বিন জামান প্রত্যয়, খালিয়াজুরী উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপি নেতা এস এম মনিরুজ্জামান দুদু, খালিয়াজুরী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইয়াসির আরাফাত হৃদয়সহ স্থানীয় নেতৃবৃন্দ।

খেলা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে টুর্নামেন্টে অংশ নেওয়া উভয় দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টদের অভিনন্দন ও স্বাগত জানানো হয়।

খেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, খেলায় জয়-পরাজয় থাকবেই। এ নিয়ে মন খারাপ করার কিছু নেই। খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

পরে ম্যান অব দ্য ম্যাচ মাহিদ মিয়ার হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।