Nabadhara
ঢাকাবুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে হাবিবা ক্লিনিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৯, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার

বাগেরহাটের চিতলমারীতে হাবিবা ক্লিনিক অ্যান্ড বারিশ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ও রোগীর অসুস্থতার অভিযোগে মানববন্ধন এবং বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগের ঘটনাকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক ছাব্বির আহম্মেদ রূপম।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হাবিবা ক্লিনিক অ্যান্ড বারিশ ডায়াগনস্টিক সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাব্বির আহম্মেদ রূপম বলেন, দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে তিনি প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। এলাকার অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবাসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন বলেও দাবি করেন তিনি।

তিনি জানান, গত ২৭ জুলাই লাভলী ঘরামী নামে এক নারী সিজারিয়ান অপারেশনের জন্য হাবিবা ক্লিনিকে ভর্তি হন। তাঁর দাবি, অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ওই রোগীর সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর লাভলী একটি শিশু জন্ম দেন। শিশুটির মুখের তালুতে জন্মগত সমস্যা থাকায় সে খাবার গ্রহণে অক্ষম ছিল এবং জন্মের পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে শিশুটিকে গোপালগঞ্জের একটি হাসপাতালে আইসিইউতে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাত দিন পর শিশুটির মৃত্যু হয় বলে জানান তিনি।

মোবাইলের আলো জ্বালিয়ে লাভলী ঘরামীর অস্ত্রোপচার করা হয়েছিল—এমন অভিযোগও অস্বীকার করেন ক্লিনিক পরিচালক। তিনি বলেন, “আমার ক্লিনিকে তিনটি জেনারেটর রয়েছে। বিদ্যুৎ চলে গেলে জেনারেটর চালু রেখে ক্লিনিকের সব কার্যক্রম পরিচালনা করা হয়। তাই মোবাইলের আলোতে অস্ত্রোপচার করার অভিযোগটি সম্পূর্ণ অসত্য।”

ছাব্বির আহম্মেদ রূপম আরও দাবি করেন, ক্লিনিকের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সাংবাদিকদের কাছে কাল্পনিক ও ভিত্তিহীন তথ্য সরবরাহ করে সংবাদ প্রকাশ করা হয়েছে। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

এর আগে লাভলী ঘরামীর স্বজন ও স্থানীয়দের পক্ষ থেকে হাবিবা ক্লিনিকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ এনে মানববন্ধন এবং বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়ার কথা জানা যায়। তবে ওই অভিযোগের বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষ তা অস্বীকার করে নিজেদের বক্তব্য তুলে ধরেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।