Nabadhara
ঢাকাবুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুদকের মামলায় কারাগারে বান্দরবান সদর উপজেলার পিআইও, সাময়িক বরখাস্ত

সুজন চৌধুরী, বান্দরবান প্রতিনিধি
সেপ্টেম্বর ৯, ২০২৬ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

সুজন চৌধুরী, বান্দরবান প্রতিনিধি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

 

অফিস আদেশ সূত্রে জানা গেছে, মিল্টন দস্তিদার বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের চাঁদপুর জেলা কার্যালয়ে একটি মামলা দায়ের করা হয়।

ওই মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আদালতের নির্দেশে গত ২৩ জুলাই ২০২৬ তাকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে কারাভোগ করছেন।

এ পরিস্থিতিতে সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী মিল্টন দস্তিদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। একই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি বর্তমান কর্মস্থলে যোগদান করতে পারবেন না। বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে অন্য কোনো পদেও যোগ দিতে পারবেন না বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হিরামণি বলেন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে আদালতের নির্দেশে পিআইও মিল্টন দস্তিদার কারাগারে রয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের অফিস আদেশের পরিপ্রেক্ষিতে তার সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। তার স্থলে নতুন একজন কর্মকর্তাকেও পদায়ন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

উল্লেখ্য, মিল্টন দস্তিদার বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দায়িত্বে থাকাকালে বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।