Nabadhara
ঢাকাবুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
সেপ্টেম্বর ৯, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভার শুরুতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বক্তব্য দেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

উপজেলা মহিলা দলের সভাপতি সাদিয়া বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম।

 

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বরিশাল জেলা উত্তর মহিলা দলের সহ-সভাপতি নয়ন খানম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, আবুল হোসেন মোল্লা, সামসুল হক খোকন ও মান্নান আকন, গৈলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম মোল্লা, উপজেলা জাসাস সভাপতি মো. রাসেল ফিরোজ এবং বাকাল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী ফকির।

এ ছাড়া মহিলা দলের নেত্রী বদরুন্নেসা পরী, চম্পাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনে নারী নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।