Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় ভূগর্ভস্থ বালু উত্তোলনের দায়ে ৪ জনকে জেল-জরিমানা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার তালায় অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের দায়ে চার ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শাহাপুর-খানপুর বিলে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা। অভিযান শেষে অভিযুক্ত চার ব্যক্তিকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়।

দণ্ডিত ব্যক্তিরা হলেন—মো. কবিরুল ইসলাম, আব্দুস ছবুর, আসাদুল ইসলাম ও শফিকুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে।

এদিকে প্রশাসন ও সাংবাদিকদের ‘ম্যানেজ’ করার নামে ওই চক্রের কাছ থেকে কতিপয় ব্যক্তি অবৈধভাবে অর্থ আদায় করছেন—এমন অভিযোগও রয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

একই দিন সন্ধ্যায় উপজেলার মুহান্দী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আরও একটি অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।