Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 

পল্লী সবুজায়ন কর্মসূচির আওতায় বাগেরহাটের চিতলমারীতে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চিতলমারী উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা স্থানীয় উপকারভোগী ও সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে গাছের চারা তুলে দেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।

এ সময় পল্লী সঞ্চয় ব্যাংকের আঞ্চলিক কর্মকর্তা ইমতিয়াজ হোসেন, চিতলমারী শাখার ব্যবস্থাপক গৌতম সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয় এবং বাড়ির আঙিনা ও আশপাশের খালি জায়গায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।