Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় ইছামতি নদীর তীরে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় ইছামতি নদীর বেড়িবাঁধের পাশে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কোমরপুর এলাকায় শাখরা-কোমরপুর সেতু সংলগ্ন ইছামতি নদীর বেড়িবাঁধে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মঈনুল ইসলাম মঈন।

এ সময় দেবহাটার সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধনকালে জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ বলেন, নদীর তীরে বৃক্ষরোপণ করা হলে বেড়িবাঁধের মাটি শক্ত থাকে। এতে বন্যা, ঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সহায়তা করবে। উপকূলীয় এলাকার মানুষের সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অনেক।

তিনি প্রতিটি পরিবারকে বাড়ির আঙিনায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় স্থানীয়দের অংশগ্রহণে নদীর বেড়িবাঁধের বিভিন্ন স্থানে বৃক্ষের চারা রোপণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।