Nabadhara
ঢাকারবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তিতাসের বুকে নৌকার ঝড়, হাজারো মানুষের উচ্ছ্বাস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৭:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর বুকে নৌকার ছুটে চলা আর হাজারো মানুষের উচ্ছ্বাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৬।

নৌকা বাইচকে ঘিরে সকাল থেকেই তিতাস নদীর দুই পাড়ে জড়ো হতে থাকেন বিভিন্ন বয়সী মানুষ। দুপুরে প্রতিযোগিতা শুরু হলে নদীর বুকে একের পর এক নৌকার তীব্র গতির পাল্লা এবং দুই তীরে দর্শকদের করতালি-উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ঢাক-ঢোলের শব্দ আর উৎসবমুখর পরিবেশে প্রাণ ফিরে পায় তিতাস নদী।

জেলার নয়টি উপজেলা থেকে প্রতিযোগীরা নৌকা নিয়ে এ প্রতিযোগিতায় অংশ নেন। নদীর বুকে প্রতিযোগী নৌকাগুলোর ছুটে চলার দৃশ্য উপভোগ করতে দুই পাড়ে নামে মানুষের ঢল। কেউ নদীর পাড়ে দাঁড়িয়ে, কেউবা নৌকায় বসে প্রতিযোগিতা উপভোগ করেন।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নৌকা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে আরও দুটি নৌকা দল।

প্রথম স্থান অর্জনকারী দলকে ২ লাখ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী দলকে দেড় লাখ টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী দলকে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়। পরে অতিথিরা বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কারের অর্থ তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, সংসদ সদস্য নাদিয়া রহমান পাপন, জহিরুল হক খোকন, আলী আজম, হাফিজুর রহমান মোল্লা কচি, মোবারক হোসেন ও আসাদুজ্জামান শাহীন এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর প্রশাসক শরিফুল ইসলামসহ জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আবছার আহমেদ।

আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচকে ঘিরে এমন আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। তিতাসের বুকে নৌকার প্রতিযোগিতা দেখতে আসা দর্শকদের উচ্ছ্বাসে পুরো এলাকা পরিণত হয় এক মিলনমেলায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।