Nabadhara
ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় কাঁচা রাস্তা সংস্কারে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ১১, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামে দীর্ঘদিনের দুর্ভোগের কারণ হয়ে থাকা প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করে দিয়েছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে ওই এলাকার শিশু-শিক্ষার্থী, বৃদ্ধ, রোগী ও পথচারীদের চলাচলে স্বস্তি ফিরেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে শাসনখোলা ও আয়মা এলাকার স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকদের নিয়ে রাস্তাটির সংস্কারকাজ করা হয়। রাস্তায় ইট ও বালু ফেলে বড় বড় গর্ত ও খানাখন্দ ভরাট করা হয়।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে রাস্তাটিতে ছোট-বড় গর্তের সৃষ্টি হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বৃষ্টির সময় রাস্তায় হাঁটুর সমান কাদা জমে যাওয়ায় যানবাহন চলাচল তো দূরের কথা, হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়ত।

উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপনের নির্দেশে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানশীল ব্যক্তি আলহাজ্ব সফিকুল ইসলাম স্বপন পাঠানের অর্থায়নে এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতায় রাস্তাটি সংস্কার করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

সংস্কারকাজের সময় উপস্থিত ছিলেন কাদলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. এবায়েদ হোসেন তালুকদার, বিএনপি নেতা প্রফেসর কাউসার হোসেন, ইসমাইল হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন মজুমদার, সাদেক হোসেন, জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের কচুয়া উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল মুন্সী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. জহিরুল ইসলাম মুন্সী, ওয়ার্ড যুবদলের সভাপতি মনির হোসেন পাঠানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

 

কাদলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. এবায়েদ হোসেন তালুকদার বলেন, ‘আমরা রাজনীতি করি মানুষের সেবা ও কল্যাণের জন্য। ভারী বৃষ্টির সময় রাস্তাটিতে হাঁটুর সমান কাদা জমে যায়। তখন হেঁটে চলাচল করাও বিপজ্জনক হয়ে পড়ে। উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপনের নির্দেশে এবং আলহাজ্ব সফিকুল ইসলাম স্বপন পাঠানের অর্থায়নে রাস্তাটি সংস্কার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কাদলা ইউনিয়নের জনদুর্ভোগের রাস্তাগুলো পর্যায়ক্রমে সংস্কার ও পাকাকরণের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি রাস্তার কাজ চলমান রয়েছে।’

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটিতে বড় বড় খানাখন্দ থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো। ইট ও বালু ফেলে রাস্তাটি সংস্কার করায় বর্তমানে তাদের চলাচলে অনেকটা স্বস্তি এসেছে। এজন্য তারা উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।