Nabadhara
ঢাকাশনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেলান্দহে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Link Copied!

মো.রুহুল আমিন রাজু, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের মেলান্দহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে মেলান্দহ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, ‘জাতীয়তাবাদী মহিলা দল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি নারীর অধিকার, মর্যাদা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ শক্তি। দেশের গণতান্ত্রিক আন্দোলনে নারী নেতাকর্মীদের ভূমিকা অনস্বীকার্য।’

তিনি আরও বলেন, ‘নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে তাদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে হবে। মেলান্দহের নারী নেত্রীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে।’

আগামী দিনে দেশ ও জনগণের কল্যাণে নারী সমাজকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।