Nabadhara
ঢাকাশনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে দুই নারী ড্যান্সারকে নৌকায় ধর্ষণের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে এনে দুই নারী ড্যান্সারকে ইঞ্জিনচালিত নৌকায় তুলে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

ভুক্তভোগী দুই নারী কুমিল্লার চান্দিনা এলাকার বাসিন্দা এবং পেশায় ড্যান্সার। মামলার এজাহার সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য ৯ হাজার টাকায় চুক্তি অনুযায়ী গত ১০ সেপ্টেম্বর বিকেলে তাঁরা ও তাঁদের দলের সদস্যরা সরাইলে আসেন। সে সময় রাকিব নামে এক ব্যক্তি তাঁদের রিসিভ করে সরাইল উপজেলার শাহবাজপুর সেতুর নিচে নিয়ে যান। সেখানে রাকিব আরও পাঁচজনকে নিয়ে তাঁদের একটি ইঞ্জিনচালিত নৌকায় তুলে তিতাস নদীর মাঝামাঝি নিয়ে যান। পরে নৌকায় দুই নারীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

বাধা দেওয়ার চেষ্টা করলে দলের পুরুষ সদস্য সাইদ হোসেনকে ছুরি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। রাত ৮টার দিকে ভুক্তভোগীদের নাসিরনগর থানাধীন গোকর্ণঘাট এলাকায় নামিয়ে দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। বিষয়টি প্রথমে নাসিরনগর থানায় জানানো হলে ঘটনাস্থল সরাইল থানার আওতাধীন হওয়ায় সরাইল থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে সরাইল থানায় মামলা নম্বর-১০, তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ধারায় মামলা হয়েছে।

সরাইল থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম তালুকদার বলেন, “এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে তাঁদের আইনের আওতায় আনা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।