Nabadhara
ঢাকাশনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে ৪০০ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, কিশোর আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে ৪০০টি ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১০ হাজার ৫৬৫ টাকা উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় শাহানুর বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় তাঁর ১৬ বছর বয়সী ছেলেকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের চরকগাছিয়া গ্রামে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে আমতলী থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. তানজিল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল চরকগাছিয়া গ্রামের মো. বাইজিদের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে থাকা শাহানুর বেগম ও তাঁর ১৬ বছর বয়সী ছেলেকে আটক করা হয়।

পুলিশের দাবি, পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ৪০০টি ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১০ হাজার ৫৬৫ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় শাহানুর বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই ঘটনায় তাঁর অপ্রাপ্তবয়স্ক ছেলের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনগত কারণে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার নারী ও সংশ্লিষ্ট কিশোরকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দের কার্যক্রম চলছে।

মাদক নির্মূলে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেছে পুলিশ। পাশাপাশি মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।