Nabadhara
ঢাকারবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে মাদকের বিরুদ্ধে ইউএনওর কাছে সচেতন নাগরিকদের স্মারকলিপি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে মাদকের ব্যাপক বিস্তার রোধে জরুরি ভিত্তিতে অভিযান পরিচালনা ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ‘দুমকি উপজেলা সচেতন নাগরিক’-এর পক্ষ থেকে আলোকিত পটুয়াখালী অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক মো. সোহেল তালুকদার বাবু উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ স্মারকলিপি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের কর্মী রামিম, দুমকি সরকারি জনতা কলেজের সাবেক ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ, বাকী বিল্লাহ, সোহেল শরিফ, ইমরানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, দুমকি উপজেলায় মাদকের বিস্তার তরুণ ও যুবসমাজকে বিপথগামী করছে। একই সঙ্গে এটি সামাজিক শৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাদককে সমাজ ধ্বংসকারী ব্যাধি উল্লেখ করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগে দ্রুত ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানানো হয়।

স্মারকলিপিতে চিহ্নিত মাদকপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা, মাদক বিক্রি, সরবরাহ ও পরিবহনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত, মাদকের আড্ডা বন্ধে নজরদারি বৃদ্ধি এবং প্রশাসন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে ধারাবাহিক অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের দাবি জানানো হয়েছে।

এ ছাড়া বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে স্মারকলিপির একটি অনুলিপি দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর কাছেও হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।