Nabadhara
ঢাকারবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় এক বাক্‌প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্য আরমান হোসেনের (৪৫) বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দেবহাটা এলাকায় এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত আরমান হোসেন দেবহাটা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। তিনি দেবহাটা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

মামলা সূত্রে জানা গেছে, ওই নারী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দেবহাটা বিজিবি ক্যাম্পের পেছনে তার ভাগনি জামাই মোজামের বাড়ি থেকে পায়ে হেঁটে বসন্তপুরের নিজ বাড়িতে ফিরছিলেন। পথে পুটুর বাড়ির উত্তর পাশে পাকা সড়কে পৌঁছালে আরমান হোসেন মোটরসাইকেল নিয়ে তার সামনে এসে দাঁড়ান এবং ইশারায় তাকে থামতে বলেন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, ওই সময় আশপাশে কোনো লোকজন না থাকায় আরমান হোসেন মোটরসাইকেল থেকে নেমে ওই নারীর স্পর্শকাতর স্থানে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন। এ সময় ওই নারী চিৎকার করলে পথচারী আল-আমিন বাবু ঘটনাস্থলে ছুটে আসেন। তাকে দেখে আরমান হোসেন কোনো উত্তর না দিয়ে মোটরসাইকেল চালিয়ে বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে চলে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ওই নারীর স্বামী গোলাম হোসেন বাদী হয়ে দেবহাটা থানায় মামলা করেন। মামলাটির নম্বর ০৪।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, “অভিযুক্তের বিরুদ্ধে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।