Nabadhara
ঢাকারবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টার উপহার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে নিজ অর্থায়নে একটি ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিয়েছেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সমাজসেবক মো. শাখাওয়াত হোসেন শাক্কু।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. মেজবাহ উদ্দিনের হাতে ল্যাপটপ ও প্রিন্টার তুলে দেন সভাপতি মো. শাখাওয়াত হোসেন শাক্কু।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু নিজ অর্থায়নে এরই মধ্যে বিদ্যালয়ের খেলার মাঠ ভরাট, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ এবং খেলাধুলার আয়োজনসহ শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এ ছাড়া বিদ্যালয়ের জন্য দুটি অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন গেট নির্মাণের পরিকল্পনাও রয়েছে তাঁর।

শাখাওয়াত হোসেন শাক্কু বলেন, ‘শিক্ষাই একটি জাতির উন্নয়নের সবচেয়ে বড় শক্তি। শিক্ষার্থীরা যেন আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যেই বিদ্যালয়ের জন্য এই ল্যাপটপ উপহার দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করার জন্য একটি প্রিন্টারও দিয়েছি। ভবিষ্যতেও বিদ্যালয়ের অবকাঠামোগত ও শিক্ষার উন্নয়নে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। আমি সবসময় শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের পাশে থাকতে চাই।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেজবাহ উদ্দিন এ উদ্যোগের জন্য সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কু ও তাঁর পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানান এবং বিদ্যালয়ের উন্নয়নে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।