Nabadhara
ঢাকাবুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে শিক্ষা সামগ্রী পেল ৩৮১ শিক্ষার্থী

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)। প্রতিষ্ঠানটির কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রমের আওতায় ৩৮১ শিক্ষার্থী এসব শিক্ষা সামগ্রী পায়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় মোংলা উপজেলার বুড়িরডাঙ্গি ইউনিয়নের দিগরাজ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল স্কুলব্যাগ, পানির বোতল, টিফিন বক্স, খাতা, কলম, পেন্সিল, রাবার, রুলার, জ্যামিতি বক্স ও ছাতা। এছাড়া বিদ্যালয়ের ২২ জন হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প প্রধান অভিষেক কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম, বুড়িরডাঙ্গি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদয় শংকর, দিগরাজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরমানন্দ বিশ্বাস, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান ও অভিভাবক সদস্য বিধান গাইন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় এলাকার শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডও পরিচালনা করা হচ্ছে। শিক্ষার্থীদের সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে তারা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

শিক্ষা সামগ্রী হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। স্থানীয় শিক্ষক ও অভিভাবকেরা নিয়মিত শিক্ষা সামগ্রী বিতরণের এ উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানান এবং বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।