Nabadhara
ঢাকাবুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ট্যাপেন্টাডল সেবনে যুবকের ৬ মাসের কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে ট্যাপেন্টাডল সেবনের দায়ে সাগর ফকির (২৬) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার মাদারপুর বাজার এলাকায় ট্যাপেন্টাডল সেবনরত অবস্থায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। দণ্ডপ্রাপ্ত সাগর ফকির মাদারপুর গ্রামের মৃত সিরাজুলের ছেলে।

পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। পরে তিনি সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় সাগর ফকিরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, মাদকদ্রব্যের অপব্যবহার ও বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।