Nabadhara
ঢাকাবুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫০ পরিবারের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি ৫৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) আয়োজিত এ কর্মসূচিতে প্রথমে পদ্মা নদীর তীরবর্তী চিলমারী ইউনিয়নের চরচিলমারী গ্রামের ডিগ্রীরচরে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি ২৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরে চিলমারী, চল্লিশপাড়া ও রামকৃষ্ণপুর গ্রামের আরও ৩০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, কুষ্টিয়া সেক্টর কমান্ডার, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি, ভারপ্রাপ্ত উপ-অধিনায়কসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা।

ত্রাণসামগ্রী বিতরণ শেষে যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানবিক দায়িত্ব পালনের মাধ্যমে বিজিবি সবসময় সীমান্তবর্তী মানুষের পাশে দাঁড়িয়ে আসছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর উদ্যোগে পদ্মা নদীর তীরবর্তী চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি ৫৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।