Nabadhara
ঢাকাবুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, নারীসহ আহত ৫

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. ফারুক হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাঝবোয়াল এলাকার মো. ফারুক হোসেনের সঙ্গে কয়েকজনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ ওই জমিতে ফারুক হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে ফারুক হোসেন দাবি করেন, গত ২৮ আগস্ট সকাল আনুমানিক ৯টার দিকে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ওই জমিতে আগাছা পরিষ্কার করতে যান। এ সময় অভিযুক্তরা বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে ফারুক হোসেনের পরিবারের কয়েকজন সদস্য আহত হন।

অভিযোগে আহতদের মধ্যে ফারুক হোসেনের বাবা মো. রফিকুল ইসলাম, চাচা মালেক, চাচা আজিজ, স্ত্রী শাহিনা খাতুন, চাচি আরজিনা বেগম ও ছেলে সাদ্দামের নাম উল্লেখ করা হয়েছে।

ফারুক হোসেন আরও দাবি করেন, হামলায় আহতদের প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত কয়েকজনকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী তাঁদের দিনাজপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বীরগঞ্জ থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।