Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে জরিমানা

অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় জ্বালানি তেল ওজনে কম দেওয়ার দায়ে পলাশ ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে দায়িত্বরত ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক। এ সময় বিএসটিআই পরিদর্শক ও সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, পলাশ ফিলিং স্টেশনের তিনটি মেশিনে পরিমাপ করে দেখা যায়, প্রতি ১০ লিটার জ্বালানি তেলে গড়ে ১৪০ থেকে ১৬০ মিলিলিটার কম দেওয়া হচ্ছে।

এ ঘটনায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ও ৪৬ ধারায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে দায়িত্বরত ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এ ছাড়া বিএসটিআইয়ের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওই ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিমাপে তেল কম দেওয়ার প্রমাণ পাওয়ায় আইন অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।