Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটাকে শিশুশ্রমমুক্ত ঘোষণায় প্রগ্রেস শেয়ারিং মিটিং

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

‘শিশুশ্রম নয়, শিশুর জীবন হোক স্বপ্নময়’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে শিশুশ্রমমুক্ত ঘোষণার লক্ষ্যে প্রগ্রেস শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় দেবহাটা উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে সুশীলনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।

সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন এবং সার্বিক কার্যক্রমের বিষয়ে ব্রিফ করেন সুশীলনের ম্যানেজার মামুন হোসেন।

সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মণ্ডল, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফছার আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, সাসের ম্যানেজার আলমগীর হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তা মিল্টন বিশ্বাস, সুশীলনের শিশু ফোরামের সভাপতি অনামিকা পাড়, পারুলিয়া ইউনিয়নের সুশীলনের সভাপতি লিটন ঘোষ বাপী, ইলিয়াস হোসেন এবং সুশীলনের গ্রাম কমিটির সভাপতি ফিরোজ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, দেবহাটা উপজেলায় প্রাথমিকভাবে ৮৭ জন শিশু শিশুশ্রমের সঙ্গে জড়িত ছিল বলে তথ্য পাওয়া যায়। তাদের মধ্যে অধিকাংশ শিশুর পরিবারকে আর্থিক ও বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়ার মাধ্যমে শিশুদের পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় শিশুশ্রম বন্ধে বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি, শিশুদের বিদ্যালয়ে ফেরানো এবং তাদের পরিবারকে সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেবহাটাকে শিশুশ্রমমুক্ত করা সম্ভব। কোনো কাজ একা বা একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করা সম্ভব নয়। তাই শিশুশ্রম বন্ধে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।