Nabadhara
ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাবিপ্রবিতে ছাত্রদলের মশা নিধন কর্মসূচি

জাবিপ্রবি প্রতিনিধি
সেপ্টেম্বর ২০, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

জাবিপ্রবি প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) ক্যাম্পাসে ডেঙ্গুর প্রকোপ ও মশার উপদ্রব রোধে মশা নিধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাবিপ্রবি শাখা।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনটির নেতাকর্মীরা।

কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সারোয়ার জাহান, ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, সহকারী প্রক্টর মোহাম্মদ হাসানসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচি প্রসঙ্গে ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আব্দুল্লাহ আল মাসুদ বলেন, “ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষার জন্য জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে আজকের এই আয়োজন। ফগার মেশিনের সাহায্যে মশা নিধনের চেষ্টা করছি, যেন মশা বংশবিস্তার করতে না পারে। ক্যাম্পাসকে মশামুক্ত রাখার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”

তিনি আরও বলেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় ক্যাম্পাসের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি।

কর্মসূচিতে জাবিপ্রবি শাখা ছাত্রদলের সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল, সদস্য ইফতেখায়রুল ইফতি, মো. আমান উল্লাহ, মো. রিয়াদ হাসান, সাখাওয়াত হোসেন জিকুসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।