Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাবিপ্রবি ছাত্রদলের তিন দফা কর্মসূচি, উপাচার্যকে স্মারকলিপি

জাবিপ্রবি প্রতিনিধি
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৮:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

জাবিপ্রবি প্রতিনিধি

মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দণ্ডিতদের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর এবং ক্যাম্পাসে গোপন রাজনৈতিক তৎপরতা বন্ধের দাবিতে তিন দফা কর্মসূচি পালন করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখা ছাত্রদল।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ এবং উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার মাধ্যমে এসব কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের মূল সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বর্তমান সরকারের প্রথম ১৮০ দিনের অর্জন ও পরিকল্পনা সংবলিত লিফলেট সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

পরে জাবিপ্রবি শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আব্দুল্লাহ আল মাসুদ ও সদস্যসচিব যীনাত মিয়া আজিজুলের স্বাক্ষর করা একটি স্মারকলিপি উপাচার্যের কাছে হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে ছয়টি বিষয় উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি ক্যাম্পাসে একটি ছাত্রসংগঠনের কার্যক্রমকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। শিবির সভাপতির পক্ষ থেকে গণমাধ্যমে ক্যাম্পাসে তাদের ৩০০ জন সদস্য থাকার যে দাবি করা হয়েছে, তার স্বচ্ছতা নিশ্চিত করতে ওই সদস্যদের প্রকৃত পরিচয় ও সাংগঠনিক সম্পৃক্ততা যাচাইয়ের দাবি জানানো হয়।

এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের নাম ও পরিচয় ব্যবহার করে তাদের অজ্ঞাতসারে কোনো সাংগঠনিক বা কথিত গোপন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে কি না, তা তদন্তের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের রাজনৈতিক বা সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত করতে ভয়ভীতি, চাপ বা হুমকি দেওয়া এবং অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য ব্যবহার করা হচ্ছে কি না, সেটিও তদন্তের আওতায় আনার দাবি জানায় ছাত্রদল।

অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে শিক্ষার্থীদের বক্তব্য ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত নিয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে সংগঠনটি। কোনো শিক্ষার্থী যেন রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের কারণে ভীত বা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

সমাবেশে জাবিপ্রবি শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আব্দুল্লাহ আল মাসুদ বলেন, মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীর মৃত্যুদণ্ডের রায়ের প্রেক্ষাপটে তাদের এ কর্মসূচি।

তিনি বলেন, “আমাদের প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী একটি কথা বলেছিলেন, ‘জজ সাহেব, এই ট্রাইব্যুনাল যেন থাকে।’ এই ট্রাইব্যুনাল বজায় থাকলে মানবতাবিরোধী অপরাধে যুক্ত অন্যদেরও ফাঁসি নিশ্চিত হবে। সেই ট্রাইব্যুনাল এখনো বিদ্যমান। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্তদের ফাঁসির রায় অবশ্যই কার্যকর করবে, ইনশাআল্লাহ।”

এ সময় তিনি ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।