Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চারঘাট পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২৬ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাট পৌরসভার মাস্টার প্ল্যান (এমপি) প্রণয়নের লক্ষ্যে তৃতীয় পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পিত নগরায়ণ, নাগরিকসেবার মানোন্নয়ন এবং পৌর এলাকার দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি)-এর অধীনে চারঘাট পৌরসভা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জি-প্যাডের ডেপুটি টিম লিডার ও সিনিয়র আরবান প্লানার সামাউন আল নূর।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র আরবান প্লানার এস এম আব্দুল্লাহ আল মামুন, চারঘাট পৌরসভার ইঞ্জিনিয়ার মজিবর রহমান, চারঘাট মডেল থানার ওসি (তদন্ত) ইয়াকুব আলী, স্থানীয় সাংবাদিক, পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক ও সুধীজন।

সভায় চারঘাট পৌর এলাকার বর্তমান অবস্থা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, সড়ক ও যোগাযোগব্যবস্থা, নাগরিকসেবা, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় মাস্টার প্ল্যান প্রণয়নে স্থানীয় জনগণ ও বিভিন্ন অংশীজনের মতামত, বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ চাহিদা তুলে ধরা হয়। চারঘাট পৌরসভাকে পরিকল্পিত, বাসযোগ্য ও আধুনিক পৌর এলাকা হিসেবে গড়ে তুলতে বাস্তবভিত্তিক দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন অংশগ্রহণকারীরা।

সভায় পৌরসভার উন্নয়নকে আরও কার্যকর ও টেকসই করতে স্থানীয় বাস্তবতা ও নাগরিকদের প্রয়োজনীয়তাকে মাস্টার প্ল্যানে যথাযথভাবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্টরা জানান, সভায় অংশগ্রহণকারীদের দেওয়া মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে চারঘাট পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।