Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদকবিরোধী অভিযানে সফলতা,আগৈলঝাড়ায় পুলিশ কর্মকর্তাদের সম্মাননা দিল প্রেসক্লাব

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী অভিযান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সন্ত্রাস ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় থানার পুলিশ কর্মকর্তাদের সম্মাননা স্মারক দিয়েছে আগৈলঝাড়া প্রেসক্লাব।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আগৈলঝাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খানসহ দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সম্মাননা পাওয়া কর্মকর্তারা হলেন—আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান, এসআই মাসুদুর রহমান, এসআই সেলিম রেজা এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) তারেক আজিজ।

এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামীমুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি সরদার হারুন রানা, সাবেক সভাপতি আজাদ রহমান, সিনিয়র সহসভাপতি রিপন বিশ্বাস, সহসভাপতি আকাশ মাহমুদ, সহসভাপতি সবুজ সরদারসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহসাধারণ সম্পাদক মানিক সরদার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস ও বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের পাশাপাশি সাংবাদিক ও সাধারণ জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের চলমান কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং গণমাধ্যমের সহযোগিতা অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

এ সময় সাংবাদিকরা আগৈলঝাড়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে পুলিশের চলমান কার্যক্রম নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রেসক্লাবের পক্ষ থেকে জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী কার্যক্রম ও অপরাধ দমনে পুলিশ প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।