Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যসহ নিহত ২

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য ও এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে দৌলতপুরে এবং সকালে কুষ্টিয়া শহরে পৃথক দুর্ঘটনায় তারা নিহত হন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে দৌলতপুর ডিগ্রি কলেজসংলগ্ন আনসার-ভিডিপি ব্যাংকের সামনে সড়ক দুর্ঘটনায় খন্দকার এহসান হাবিব (৬০) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। তিনি দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত খন্দকার হাসমত আলীর ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে মোটরসাইকেলযোগে দৌলতপুর উপজেলা বাজারের দিকে যাচ্ছিলেন এহসান হাবিব। পথে দৌলতপুর ডিগ্রি কলেজসংলগ্ন আনসার-ভিডিপি ব্যাংকের সামনে একটি স্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং পেছন থেকে তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য খন্দকার এহসান হাবিব নিহত হয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের শহরের বিআরবি কেবলসের সামনে ফোরলেন সড়কে ট্রাকের ধাক্কায় চায়না রানী বিশ্বাস (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী বিদ্যুৎ কুমার বিশ্বাস আহত হয়েছেন।

বিদ্যুৎ কুমার বিশ্বাস জানান, তাঁর স্ত্রী চায়না রানী বিশ্বাস বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁকে চিকিৎসকের কাছে দেখানোর জন্য সকালে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন তারা। শহরের প্রবেশমুখে বিআরবি কেবলসের সামনে জমি-সংক্রান্ত জটিলতায় ফোরলেন সড়কের এক পাশের কাজ শেষ না হওয়ায় অন্যদের মতো বাধ্য হয়ে বিপরীত পাশের সড়কে ঢুকে পড়েন তারা। এ সময় একটি ট্রাক পেছন থেকে তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

দুর্ঘটনায় দুজনই আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক চায়না রানী বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত বিদ্যুৎ কুমার বিশ্বাসকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত চায়না রানী বিশ্বাসের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রথতলা পাড়ায়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। পুলিশ ট্রাক ও চালককে শনাক্তে কাজ করছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।