Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নড়াইল  
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল  

নড়াইলের লোহাগড়া উপজেলায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিলন মোল্যা (৫০) কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মিলন মোল্যা তেলকাড়া গ্রামের সুলতান মোল্যার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) তারেক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ তেলকাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ আরও জানায়, ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হওয়ার পর মিলন মোল্যা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আদালতের সাজা পরোয়ানা জারি ছিল। এছাড়া লোহাগড়া থানায় তার বিরুদ্ধে আরও একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “আটক সাজাপ্রাপ্ত আসামি মিলনকে আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।