কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী রংপুরের ঐতিহ্যবাহী কাউনিয়া কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. ফারুক আজম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সফিকুল আলম সফি।
অর্থনীতি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ এ কে এম জোনায়েদ হোসেন, ইসলামের ইতিহাস বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আবু আশেক সিদ্দিক পরাগ, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক সরকার আবু ফেরদৌস মো. মহসীন হীরা ও আইসিটি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক শাহ ফখরুল ইসলাম রায়হান।
এ ছাড়া অনুষ্ঠানে কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলেফনুর, ছাত্রশিবির নেতা আলাউদ্দিন আল আজাদসহ নবাগত শিক্ষার্থীরা বক্তব্য দেন।
পরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শেষে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

