Nabadhara
ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে পদ্মা নদীর তীব্র ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চাল ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নর্থচ্যানেল ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে ক্ষতিগ্রস্ত কয়েকশ পরিবারের হাতে এসব সহায়তা তুলে দেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আওতায় এসব সহায়তা দেওয়া হয়েছে।

ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “ফরিদপুরের চর এলাকার মানুষের সঙ্গে আমার মরহুম পিতা চৌধুরী কামাল ইবনে ইউসুফের সুগভীর আত্মিক সম্পর্ক ছিল। তিনি মৃত্যুর আগে চরের মানুষের সেবা ও সুরক্ষার দায়িত্ব আমার ওপর সঁপে গেছেন। এই চরাঞ্চলের মানুষ যখনই কোনো বিপদে পড়েছে, আমাদের পরিবার সবসময় তাদের পাশে এসে দাঁড়িয়েছে।”

নদীভাঙনের স্থায়ী সমাধানের বিষয়ে তিনি বলেন, “গত এক দশকে যদি এসব ঝুঁকিপূর্ণ ও ভাঙনকবলিত এলাকায় টেকসই নদীশাসন ও কার্যকর ব্যবস্থা নেওয়া হতো, তবে আজ চরাঞ্চলের মানুষকে এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। আমরা দ্রুত সময়ের মধ্যে পদ্মার নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, নর্থচ্যানেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে সংসদ সদস্য নিজে উপস্থিত থেকে নদীভাঙনে ভিটেমাটিহারা পরিবারের সদস্যদের হাতে খাদ্য সহায়তা হিসেবে চাল ও পুনর্বাসনের জন্য নগদ অর্থ তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।