Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শালিখায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা

Link Copied!

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শালিখায় বুনাগাতী ইউনিয়নের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উদ্যোগে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে বুনাগাতী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুনাগাতী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আদিত্য কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে বুনাগাতী ডিগ্রি কলেজের প্রভাষক গুলশানারা মানপত্র পাঠ করেন। সংবর্ধনা পর্বে মন্ত্রীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলার সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন (টুকু), শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট এবং মহম্মদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মৌমুর রহমান।

এ ছাড়া শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী, মন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও শালিখার সাবেক ইউএনও হরেকৃষ্ণ অধিকারী, আড়পাড়া ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য মোতালেব শিকদার, জেলা যুবদলের সহসভাপতি কায়জার হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, শালিখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুসাইন শিকদার, জেলা যুবদলের সদস্য শাহাদ আলী বিশ্বাস, উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব মুন্সি নয়নুজ্জামান নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জাহিদুর রহমান জাহিদ, সদস্যসচিব গোলাম কিবরিয়া এবং মাগুরা কৃষি ডিপ্লোমা কলেজের অধ্যক্ষ নওয়াব আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা ও আলোচনা সভা শেষে স্থানীয় ও দেশের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতারা গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।