Nabadhara
ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীর সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় সাবান জব্দ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় জনসন সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের ডুমুরতলা সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা।

বিজিবি সূত্রে জানা গেছে, ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ৩৯ বিজিবির আওতাধীন কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির একটি টহলদল ডুমুরতলা এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কার্টনভর্তি ভারতীয় জনসন সাবান ফেলে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে কার্টনভর্তি এসব সাবান জব্দ করেন। জব্দ করা সাবানের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।