Nabadhara
ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‘হুংকার দিয়েন না, সাহস থাকলে এখনই আসেন’: নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

‘হুংকার দিয়েন না, সাহস থাকলে এখনই আসেন’—বিরোধী শক্তির উদ্দেশে এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা এলাকায় পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বে সকালে নান্দাইল চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষ অংশ নেন। মিছিলটি নান্দাইল চৌরাস্তা ও আশপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহাসড়কের পাশে একটি যাত্রীছাউনির কাছে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইয়াসের খান চৌধুরী বলেন, “যারা নৈরাজ্য, খুন, হত্যা ও গুমের দায় নিয়ে গণ-অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে গেছেন, তারা আবার বলছেন ডিসেম্বরে আসবেন। হুংকার দিয়েন না, সাহস থাকলে এখনই আসেন। দেশের জনগণই আপনাদের সঠিক বিচার করবে।”

বিরোধী শক্তির উদ্দেশে তিনি আরও বলেন, “কাকে ভয় দেখান? ১৯৭১ সালে দেখিয়েছেন, ১৯৯০-এ দেখিয়েছেন, ১৯৯৬-এ দেখিয়েছেন এবং সর্বশেষ ২০২৪ সালেও দেখিয়েছেন। কিন্তু কোনো লাভ হয়নি।”

প্রতিমন্ত্রী বলেন, দেশের মাটিতেই প্রতিটি হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচার নিশ্চিত করা হবে। তিনি বলেন, “যেসব মায়ের বুক খালি করেছেন, তারা আজ কী অবস্থায় আছেন, তা দেখে যান। প্রতিটি অপরাধের জন্য পইপই করে জবাব দিতে হবে।”

সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা যেকোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।