Nabadhara
ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় ইউএনওকে অভিযোগ দিয়েও বন্ধ হয়নি অবৈধ বালু উত্তোলন

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরও কার্যক্রম বন্ধ হয়নি বলে অভিযোগ উঠেছে। গত কয়েকদিন ধরে প্রকাশ্যে ড্রেজার মেশিন বসিয়ে একটি চক্র বালু উত্তোলন করছে বলে দাবি স্থানীয়দের। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

অভিযোগকারী লোকমান ফকির জানান, গত কয়েকদিন ধরে রাংতা গ্রামের আবু কালাম মাতুব্বরের ছেলে বালু ব্যবসায়ী আলামিন মাতুব্বর রাজিহার গ্রামের একটি ফসলি জমিতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন। ওই এলাকায় প্রায় ৩০০ একর জমি রয়েছে। এর আশপাশে রয়েছে হাজার হাজার পানের বরজ, মাছের ঘেরসহ বিভিন্ন ফসলি জমি।

স্থানীয় কৃষকদের ভাষ্য, এলাকার মানুষ ইরি ধান চাষ, পান চাষ ও মাছের ঘেরের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন। ফসলি জমির মধ্যে থেকে বালু উত্তোলন অব্যাহত থাকলে আশপাশের জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

লোকমান ফকির বলেন, বালু উত্তোলনের কারণে তার জমিসহ আশপাশের কৃষিজমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় কৃষকরা বালু উত্তোলনে বাধা দিলে আলামিন মাতুব্বর তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখান বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান লোকমান ফকির।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ ও অপসারণের দাবি জানিয়েছেন তারা।

তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বালু উত্তোলনের কারণে আশপাশের এলাকায় ভাঙন দেখা দিয়ে ফসলি জমি ও স্থানীয় জনজীবনে ক্ষয়ক্ষতি হতে পারে।

এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।