সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকদের উপস্থিতি নিয়ে জেলা প্রশাসকের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে মহম্মদপুর প্রেসক্লাব।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়।
সাংবাদিকদের অভিযোগ, সভায় এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরতে এবং সভার সংবাদ সংগ্রহের জন্য তারা উপস্থিত হন। তবে পরিচয় পর্ব চলাকালে জেলা প্রশাসক সাংবাদিকদের উদ্দেশে মাইকে বলেন, “সাংবাদিকবৃন্দ, আমন্ত্রিত অতিথি ছাড়া এখানে কাউকে না থাকার জন্য বলছি। প্রেসক্লাবের শুধু সভাপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এখন সংবাদ কালেকশনের প্রয়োজন নেই, সংবাদ যথাসময়ে আপনাদেরকে দিয়ে দেব।”
জেলা প্রশাসকের এমন বক্তব্যে উপস্থিত সাংবাদিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয় বলে দাবি করেছে মহম্মদপুর প্রেসক্লাবের সদস্যরা।
প্রেসক্লাবের সদস্যদের প্রশ্ন, মতবিনিময় সভায় সাংবাদিকদের উপস্থিতির উদ্দেশ্য যদি শুধু সংবাদ গ্রহণ করা হয়, তাহলে তাদের মতামত, প্রশ্ন কিংবা এলাকার বাস্তব সমস্যা তুলে ধরার সুযোগ কোথায়?
তাদের ভাষ্য, সাংবাদিকরা কোনো অনুষ্ঠানে শুধু সংবাদ সংগ্রহের জন্য যান না; জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের সঙ্গে মতবিনিময়, প্রশ্ন করা এবং স্থানীয় মানুষের সমস্যাগুলো তুলে ধরাও তাদের দায়িত্বের অংশ। বিশেষ করে একটি মতবিনিময় সভায় সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে তাদের কথা বলার সুযোগ না দেওয়া হতাশাজনক।
সাংবাদিকরা আরও বলেন, একটি মতবিনিময় সভায় সাংবাদিকদের মতামত ও প্রশ্নের সুযোগ সীমিত করা হলে সভাটির উদ্দেশ্য নিয়েই প্রশ্ন ওঠে।
প্রেসক্লাবের সদস্যরা জানান, মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ গত ৪ জুন ২০২৬ তারিখে জেলায় যোগদান ও দায়িত্ব গ্রহণ করেন। তাদের দাবি, দায়িত্ব গ্রহণের পর মহম্মদপুর উপজেলার সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের পৃথক কোনো মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়নি।
সাংবাদিকদের ভাষ্য, দীর্ঘদিন পর জেলা প্রশাসকের উপস্থিতিতে মতবিনিময় সভা হওয়ায় নদীভাঙন, সড়ক যোগাযোগ, জলাবদ্ধতা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, মাদক ও কিশোর গ্যাংসহ বিভিন্ন জনদুর্ভোগের বিষয় তুলে ধরার প্রত্যাশা ছিল তাদের। তবে সে সুযোগ তারা পাননি বলে জানান সাংবাদিকরা।
এ ঘটনায় জেলা প্রশাসকের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের যথাযথভাবে অংশগ্রহণের সুযোগ, প্রশ্ন করার এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে মহম্মদপুর প্রেসক্লাব।
সাংবাদিকদের ভাষ্য, সংবাদ শুধু প্রশাসনের দেওয়া তথ্যের মধ্যে সীমাবদ্ধ নয়; মাঠপর্যায়ের মানুষের কথা, প্রশ্ন ও বাস্তবতার প্রতিফলনও সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অংশ। তাই মতবিনিময় সভায় সাংবাদিকদের অংশগ্রহণের সুযোগ থাকা প্রয়োজন বলে মনে করেন তারা।
ডিসির বক্তব্যে ক্ষোভ