Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে বন্যাকবলিতদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিল বিজিবি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৯:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বন্যাকবলিত ও পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার খারিজাথাক মাধ্যমিক বিদ্যালয়ে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের ২১টি গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এ কর্মসূচির আয়োজন করা হয়।

চিকিৎসা ক্যাম্পে কুষ্টিয়া ব্যাটালিয়নের বিশেষজ্ঞ মেডিকেল টিম ৪৫০ জন নারী, পুরুষ, শিশু ও বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করেন। পরে তাদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও বিভিন্ন ধরনের ওষুধ সরবরাহ করা হয়।

বিজিবি সূত্র জানায়, এর আগে গত ৯ মে দৌলতপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে বসবাসরত অসহায়, দুস্থ ও হতদরিদ্র ৩৫০ জন নারী, পুরুষ, শিশু ও বয়স্ক ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। এছাড়া গত ১৬ সেপ্টেম্বর বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি ৫৫০টি পরিবারের মাঝে ৪ হাজার ৪০০ কেজি খাদ্যসামগ্রী বিতরণ করে ৪৭ বিজিবি।

বন্যা-পরবর্তী সময়ে পানিবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষের স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। এ পরিস্থিতিতে দুর্গত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, “বিজিবি শুধু সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত নয়; সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাও আমাদের দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। দুর্যোগ, সংকট ও প্রয়োজনের সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, সীমান্তবর্তী কোনো মানুষ যেন প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও সীমান্তবর্তী জনসাধারণের কল্যাণে এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজিবির তথ্য বিবরণীতে বলা হয়, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের কল্যাণ ও নিরাপত্তায়ও বাহিনীটি কাজ করে আসছে। চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোও বিজিবির মানবিক কার্যক্রমের অংশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।