Nabadhara
ঢাকাশুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার শালিখায় ফটকী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

Link Copied!

সুব্রত সরকার,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও লোকসংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বানের মধ্য দিয়ে মাগুরার শালিখায় ফটকী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে শালিখা উপজেলার বড়শলুই এলাকায় ফটকী নদীতে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে হাজারো নারী-পুরুষ, শিশু-কিশোরের সমাগম ঘটে। ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের তালে দর্শনার্থীদের উচ্ছ্বাসে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নবজাগরণের সূচনা হয়েছে। আমাদের সমৃদ্ধ লোকঐতিহ্য, দেশীয় খেলাধুলা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। নৌকাবাইচসহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী সব খেলা ও সংস্কৃতি চর্চার প্রসারে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি বলেন, নৌকাবাইচ শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি বাংলার নদীমাতৃক জীবন, লোকঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে সম্প্রীতি, আনন্দ ও সৌহার্দ্য বাড়াতে ভূমিকা রাখে।

মন্ত্রী আরও বলেন, গ্রামবাংলার অকৃত্রিম আনন্দ, উচ্ছ্বাস ও লোকজ সংস্কৃতির চর্চা সারা দেশে ছড়িয়ে দিতে হবে। দেশীয় খেলাধুলা ও লোকসংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ করে তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সবার দায়িত্ব।

নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার একাধিক নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় গঙ্গারামপুরের নৌকা প্রথম স্থান অর্জন করে।

পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।