আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় এক লিটার দেশি মদসহ সজীব বৈদ্য (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার ভোররাত ৪টার দিকে উপজেলার বাকাল ইউনিয়নের তেতলা গ্রামে সজীব বৈদ্যের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে এক লিটার দেশি মদসহ আটক করা হয়।
আটক সজীব বৈদ্য ওই গ্রামের সুনীল বৈদ্যের ছেলে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সজীবের বাড়িতে অভিযান চালিয়ে এক লিটার দেশি মদসহ তাকে আটক করা হয়।
পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করে।
শনিবার সকালে গ্রেপ্তার সজীব বৈদ্যকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

