Nabadhara
ঢাকাশুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‘যার হক তাকে দিতে হবে, সবার হক দেখার দায়িত্ব আমার’-তালায় জামায়াতের পথসভায় অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
অক্টোবর ২, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) মাগরিবের নামাজের পর ঘোনা বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামকাটি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা বাহাউদ্দিন। পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. আক্তার হোসেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।

তিনি বলেন, “এলাকার উন্নয়নে আমি সবার সহযোগিতা চাই। এলাকার উন্নয়নের জন্য বরাদ্দকৃত অর্থ যেন কোনো জনপ্রতিনিধি বা অন্য কেউ আত্মসাৎ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। কাউকে যেন চাঁদা বা ঘুষের হয়রানির শিকার হতে না হয়, এ ব্যাপারেও সবাইকে সতর্ক থাকতে হবে।”

অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ আরও বলেন, “যার হক তাকে দিতে হবে। সবার হক দেখার দায়িত্ব আমার। আমার ত্রুটি সংশোধনের দায়িত্ব আপনাদের।”

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাস্টার আমিনুর রহমান ও সেক্রেটারি মো. আব্দুল হালিম।

এ সময় আব্দুল হাকিম, মাওলানা খসরুল আলম, মাওলানা সাইফুল্লাহ মুনছুর, মো. যুবায়ের হোসেন, কাসেদ আলীসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।