আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় ৫ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম সজীব (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছে।
আটক সাইফুল ইসলাম সজীব উপজেলার গৈলা ইউনিয়নের মুড়িহার গ্রামের বাবুল সরদারের ছেলে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, শুক্রবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের চান্দের বাজার এলাকায় লালন মোল্লার চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে সজীবকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে পুলিশ বাদী হয়ে সজীবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করে।
শুক্রবার দুপুরে গ্রেপ্তার সাইফুল ইসলাম সজীবকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

