Nabadhara
ঢাকাশুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু, পল্লী বিদ্যুতের গাফিলতির অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
অক্টোবর ২, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার খান (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।

শুক্রবার দুপুরে কলাপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের এতিমখানা গোরস্থান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার খান ওই এলাকার মৃত এন্তেজ খানের ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন।

নিহতের ভাগিনা ও প্রত্যক্ষদর্শী সজিব জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এতিমখানা গোরস্থান সংলগ্ন সড়কের ওপর একটি মেইন লাইন ছিঁড়ে তাদের বাসার টিনের বেড়ায় পড়ে। এতে সেখানে আগুন জ্বলে ওঠে এবং আশপাশের সাত-আটটি ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। বিষয়টি সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হয়। পরে জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে আসার জন্য আরও কয়েকবার ফোন করা হলেও তারা আসার কথা বলে সময়ক্ষেপণ করেন বলে অভিযোগ করেন তিনি।

সজিবের দাবি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হলে তার মামার মৃত্যু এড়ানো সম্ভব হতো।

নিহতের ভাই মাসুম খান বলেন, বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার পর পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার ফোন করা হয়েছিল। দ্রুত ঘটনাস্থলে এসে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হলে তার ভাইয়ের মৃত্যু হতো না বলে দাবি করেন তিনি।

তবে কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আ. রহিম বলেন, নিউট্রাল লাইন ছিঁড়ে পড়েছিল। পল্লী বিদ্যুৎ অফিসে বিষয়টি জানানো হলে সঙ্গে সঙ্গে লাইন বন্ধ করে দেওয়া হয়। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।