Nabadhara
ঢাকাশনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
অক্টোবর ৩, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল জেলার সাত উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, বরিশাল জেলা শাখার আয়োজনে আগৈলঝাড়া উপজেলার টেমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. শাহ আলম।

সভাপতির বক্তব্যে মো. শাহ আলম বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার। একটি শিশুর শিক্ষাজীবনের ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক স্তরে। শিক্ষার্থীদের সুশিক্ষিত, নৈতিক মূল্যবোধসম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, বিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় বক্তব্য দেন জেলা কমিটির সিনিয়র সহসভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ ছাড়া গৌরনদী উপজেলা কমিটির সভাপতি কমল কান্তি সরকার, সাধারণ সম্পাদক মো. শাহে আলম, মুলাদী উপজেলার সাধারণ সম্পাদক বিপ্লব ভক্ত, বাবুগঞ্জ উপজেলার শহিদুল ইসলাম এবং আগৈলঝাড়া উপজেলার সাধারণ সম্পাদক অজিত কুমার সমদ্দারসহ অন্যরা বক্তব্য দেন।

মতবিনিময় সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ, পাঠদানের গুণগত মান বৃদ্ধি এবং বিদ্যালয়ভিত্তিক শিক্ষা কার্যক্রম আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।