Nabadhara
ঢাকাশনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল প্রীতিম্যাচ অনুষ্ঠিত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
অক্টোবর ৩, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে খেলতে চল’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল প্রীতিম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) স্থানীয় আনোয়ার উদ্দিন আলিম মাদরাসা মাঠে অনুষ্ঠিত খেলায় পোস্ট অফিস একাদশ ও ধুমচর বয়লাখালী ব্রাদার্স একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি পেনাল্টি শুটআউটে গড়ায়। সেখানে ৫-৪ গোলের ব্যবধানে জয় পায় ধুমচর বয়লাখালী ব্রাদার্স একাদশ।

চাঁদপাশা ইউনিয়ন ছাত্রদল ও যুবসমাজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত খেলায় স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন শিল্পপতি ও বিএনপি নেতা অ্যাডভোকেট তবিবুর রহমান স্বপন এবং ৪ নম্বর চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো. শাহিন হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জজ কোর্টের অতিরিক্ত পিপি ও বরিশাল মহানগর বিএনপির নেতা অ্যাডভোকেট হুমায়ুন কবির।

অনুষ্ঠান পরিচালনা করেন ৪ নম্বর ওয়ার্ড চাঁদপাশা বিএনপির সভাপতি মো. জসিম হাওলাদার। আয়োজনে সহযোগিতা করেন হাফিজ ইব্রাহিম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে ভূমিকা রাখে। যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।