Nabadhara
ঢাকাসোমবার , ৫ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জ সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
অক্টোবর ৫, ২০২৬ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ করেছে ৩৫ বিজিবি।

রোববার (৪ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাতানীপাড়া সীমান্তের ১০৮৯ নম্বর পিলারের কাছে দিগলকোনা এলাকায় অভিযান চালায় সাতানীপাড়া বিজিবি ক্যাম্পের একটি টহলদল।

এ সময় সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সোমবার (৫ অক্টোবর) জব্দ করা কসমেটিকসের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।