Nabadhara
ঢাকাসোমবার , ৫ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
অক্টোবর ৫, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আবু হানিফ (৩৯) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)।

রোববার (৪ অক্টোবর) রাতে উপজেলার পশ্চিম দত্তেরচর এলাকায় আনিছ মিয়ার মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আবু হানিফ উপজেলার রামরামপুর পানাতিপাড়া এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম দত্তেরচর এলাকায় অভিযান চালায় ডিবি-২-এর একটি দল। এ সময় মুদি দোকানের সামনে সন্দেহজনক অবস্থায় থাকা আবু হানিফকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাঁর কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় আবু হানিফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাঁকে জামালপুর জেলা জজ আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামালপুর ডিবি-২-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজিব রহমান বলেন, ‘মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১০০ পিস ইয়াবাসহ আবু হানিফকে আটক করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।