Nabadhara
ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চারঘাটে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৬ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলায় ৪৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

 

বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

 

প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের পাশাপাশি পূজা কমিটি ও স্থানীয় জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে উৎসব উদযাপনের আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা, বিদ্যুৎ ব্যবস্থা ও সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

সভায় বক্তারা চারঘাটের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে দুর্গাপূজা উদযাপনের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌফিক রেজা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, চারঘাট মডেল থানার ওসি আব্দুন নূর, চারঘাট পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আসাদুজ্জামান, উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল কালাম আজাদ, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অভিলাষ সাহা, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ব্রজহরি দাস, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।