Nabadhara
ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে মৎস্যজীবী দলের আনন্দ শোভাযাত্রা ও প্রতিবাদ মিছিল

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
অক্টোবর ৭, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার আশাশুনিতে নবগঠিত উপজেলা মৎস্যজীবী দলের আনন্দ শোভাযাত্রা ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে ঢোল-বাদ্যসহ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সদর ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

নবগঠিত উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম গনি দুদু। নবগঠিত কমিটির সদস্য সচিব এস এম আশিকুজ্জামান আশিকের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব জি এম খালিদ মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ ও সাজিনুর রহমান সাজু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন, যুগ্ম আহ্বায়ক মোজাফফর হোসেন রিপন, ছাত্রদল নেতা আতিকুল ইসলাম, পূজা উদযাপন ফ্রন্টের সদর ইউনিয়ন শাখার সেক্রেটারি জয়দেব কুমার বিশ্বাসসহ মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ।

এ সময় মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, আব্দুল লতিফ, হাফিজুল ইসলাম, ইউপি সদস্য মোক্তার হোসেন, নেওয়াজ, সদস্য জাহাঙ্গীর আলম ও ফরিদুলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।