Nabadhara
ঢাকারবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা গ্রহণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে ‘রেইনস’ প্রকল্পের ২০২৬-২৭ অর্থবছরের ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন)-এর সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে রেইনস প্রকল্প ও পুষ্টি কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী মো. মাহবুবুল আলম। এ সময় বিভিন্ন ইউনিয়নের মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের সদস্য, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মপরিকল্পনায় জনজীবনে পুষ্টির গুরুত্ব এবং পুষ্টির ঘাটতি পূরণের উপায় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছরের জন্য বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। বিশেষ করে শিশুদের পুষ্টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পুষ্টিবিষয়ক কার্যক্রম পর্যালোচনা করেন এবং গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।