Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

একে মিলন,সুনামগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

একে মিলন,সুনামগঞ্জ প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জে উদযাপিত হয়েছে জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি কুদরত পাশার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাবেক অধ্যক্ষ শেরগুল আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার মোহাম্মদ সাকিবুর রহমান, জেলা বিএনপির সদস্য আবুল কালাম ও বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান।

বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দৈনিক কালবেলা অল্প সময়ের মধ্যেই পাঠকের আস্থা অর্জন করেছে। আগামীতেও পত্রিকাটি দায়িত্বশীল সাংবাদিকতা ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে এ অগ্রযাত্রা অব্যাহত রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।