Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে বিএনপি নেতাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান মফিজ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর দ্রুত সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় মনিরামপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তাহেরপুর গ্রামবাসীর উদ্যোগে মনিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মনিরামপুর কারিমিয়া ক্যাডেট স্কিম কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা আহসান কবীর।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন, সহসভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, জিএম মিজানুর রহমান ও মোতালেব গাজী, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, সাবেক পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া তাহেরপুর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শতাধিক গ্রামবাসী অংশ নেন।

দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান মফিজ দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদরোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। গত মঙ্গলবার বুকে তীব্র ব্যথা ও জ্বরে আক্রান্ত হলে তাঁকে যশোরের কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় হৃদ্‌যন্ত্রের সমস্যা শনাক্ত হওয়ার পর তাঁর ওপেন হার্ট সার্জারি করা হয়। বর্তমানে তিনি নিজ বাসভবনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পরও মনিরামপুর উপজেলার বিভিন্ন মসজিদে দুই বিএনপি নেতার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। তাঁদের রোগমুক্তি কামনায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর পক্ষ থেকে দোয়া অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।